hadith book logo

ইবনুল কাইয়্যেম রহ.-এর কিতাবুর রূহ অবলম্বনে রূহ সম্পর্কিত সংক্ষিপ্ত মাসআলাসমূহ

লেখকঃ সুলাইমান ইবন সালিহ আল-খারাশী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের রব মহান আল্লাহ তা‘আলার। সালাত ও সালাম নবী ও রাসূলগণের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার-পরিজন ও তাঁর সাহাবীগণের ওপর বর্ষিত হোক।

অতঃপর, এটি কতিপয় সূক্ষ্ম মাসআলার সংক্ষিপ্ত পুস্তিকা যা আল্লামা ইবনুল কাইয়্যেম রহ. তার “কিতাবুর রূহ” তে উত্তর দিয়েছেন। আমি এতে আলিমগণের মতানৈক্য ও বিভিন্ন দলীল-প্রমাণ উল্লেখ ব্যতীত শুধু সঠিক জবাবগুলো সংক্ষেপে আলোচনা করেছি, যাতে তালিবে ইলম ও সাধারণ মুসলিমদের বুঝতে সহজ হয়।

আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেনো এ কিতাবটি দ্বারা লেখক ও পাঠক উভয়কে উপকৃত করেন। আল্লাহর রহমত আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বর্ষিত হোক।

সুলাইমান ইবন সালিহ আল-খারাশী