hadith book logo

ইসলামে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) এর বিধান

লেখকঃ মোহাম্মদ তাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

পদ্ধতিগত দিক :

মাল্টি লেভেল মার্কেটিং-এর তাত্ত্বিক ভিত্তি (Theoretical Basis)-এর সাথে ইসলামের প্রতিষ্ঠিত শ্রমনীতি ও মানবীয় বুদ্ধি বিবেচনার সাংঘর্ষিক দিকটি আলোচনা করার পর এবার আমরা এর কিছু পদ্ধতিগত সংঘাত নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ্‌।

মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক-এর পদ্ধতিসমূহের মধ্যে শরী‘আত নিষিদ্ধ বহু বিষয় বিদ্যমান। যার প্রধানগুলো নিম্নরূপ :

শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম ( الأجرة بلا عمل والعمل بلا أجرة )

একটি আকদ (চুক্তি)-এর জন্য আরেকটিকে শর্ত করা ( جمع الصفقتين في صفقة )

অর্জিত হওয়া না-হওয়ার অনিশ্চয়তা ( الغرر )

সুদের সাদৃশ্য ও দৃঢ় সন্দেহ ( شبهة الربا )

জুয়ার সাদৃশ্য ( شبهة الميسر )

বাতিল পন্থায় মানুষের মাল ভক্ষণ ( أكل أموال الناس بالباطل )

প্রতারণা ও ধোঁকা ( الغش )

বর্ধিত মূল্যে বিক্রয় ( البيع بالسعر الغالي )

‘আকদুল ইজারাহ’-এর উসূল পরিপন্থী ( خلاف أصول عقد الإجارة )

নিম্নে প্রতিটির বিস্তারিত আলোকপাত করা হলো :