১
নিয়ত একটি তাত্ত্বিক পর্যালোচনা
লেখকঃ মু. সাইফুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
শরী‘আতের দৃষ্টিতে নিয়ত ও তার প্রকারভেদ:
মাওয়ারদী রহ. বলেন:
النية هي قصد الشيء مقترنًا بفعله .
“কাজের সাথে সংশ্লিষ্ট মনের উদ্দেশ্য।” [আল-মানসূর ফিল কাওয়ায়েদ, খণ্ড- ৩, পৃষ্ঠা- ২৮৪।]
কাযী বায়যাভী রহ. বলেন:
النية هي عبارة عن انبعاث القلب نحو ما يراه موافقا لغرض من جلب نفع اودفع ضرر حالا اومالا .
“বর্তমান বা ভবিষ্যতের ভালো কিংবা খারাপ কোনো স্বার্থের জন্য কোনো কাজের প্রতি মনের অভিনিবেশ।” [আল-আশবাহ ওয়ান-নাযায়ের (৩০)।]
অর্থাৎ মানুষ কোনো কাজ করার সময় তার মনের অভ্যন্তরে যে উদ্দেশ্য থাকে, যার কারণে মানুষ কাজটি করার জন্য উদ্ভুদ্ধ হয় সে উদ্দেশ্য বা কারণটিকেই শরী‘আতের পরিভাষায় নিয়ত বলা হয়। কোনো ইবাদত করার সময় সে ইবাদতের লক্ষ্য-উদ্দেশ্য সংক্রান্ত মনের ভাব বা অবস্থাই নিয়ত। নিয়ত ভালো কিংবা খারাপ উভয়ই হতে পারে।