১০৯১
বুলুগুল মারামوَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ إِيلَاءُ الْجَاهِلِيَّةِ السَّنَةَ وَالسَّنَتَيْنِ، فَوَقَّتَ (1) اللَّهُ أَرْبَعَةَ أَشْهُرٍ، فَإِنْ كَانَ أَقَلَّ مِنْ أَرْبَعَةِ أَشْهُرٍ، فَلَيْسَ بِإِيلَاءٍ. أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ (2).
ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেছেন, জাহিলিয়াতের যুগের ঈলা এক বৎসর ও দু’ বৎসর কাল দীর্ঘ হতো। আল্লাহ ঐ দীর্ঘ সময়কে চার মাস নির্ধারণ করে দিয়েছেন। অতএব যদি তা চার মাসের কম হয় তাহলে ঈলা বলে গণ্য হবে না। [১১৯২]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১১৯২] বাইকাকী (৭/৩৮১)। ইমাম হাইসামী তাঁর মাজমাউয যাওয়া্য়েদ (৫/১৩) গ্রন্থে এ হাদিসটি সম্পর্কে বলেন, এর বর্ণনাকারীগণ বুখারীর বর্ণনাকারী।