১১১৪
বুলুগুল মারামوَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ، وَعِدَّتُهَا حَيْضَتَانِ. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ (1)، وَأَخْرَجَهُ مَرْفُوعًا وَضَعَّفَهُ
ইবনু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেছেনঃ ক্রীতদাসীর জন্য তালাক্ব মাত্র দু’তালাক্ব আর তার ইদ্দত পালন করতে হবে দু’হায়িযকাল। –দারাকুতনী মারফূ ‘সানাদে, তবে তিনি একে যয়ীফ বলেছেন। [১২১৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১২১৯] ইবনু মাজাহ ২০৭৯, দারাকুতনী ৪র্থ খন্ড ৩৮ পৃষ্ঠা। সালিম ও নাফি‘ সূত্রে ইবনু উমার কর্তৃক বর্ণিত এ হাদিসটি মাউকূফ হিসেবে সহীহ ।