hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ১১৩৬

৮. বিবাহ

بلوغ المرام

২/১৩৩ পরিচ্ছেদঃ

অসুস্থ ব্যক্তির সলাতের বিবরণ

১১৩৬
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ; أَنَّهُ تَزَوَّجَ أُمَّ يَحْيَى بِنْتَ أَبِي إِهَابٍ، فَجَاءَتِ امْرَأَةٌ. فَقَالَتْ: قَدْ أَرْضَعْتُكُمَا، فَسَأَلَ النَّبِيَّ - صلى الله عليه وسلم - فَقَالَ: «كَيْفَ وَقَدْ قِيلَ» ? فَفَارَقَهَا عُقْبَةُ. وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ
উক্ববাহ ইবনুল হারিস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি আবূ ইহাবের কন্যা উম্মু ইয়াহইয়াকে বিয়ে করেছিলেন । তারপর কোন এক রমণী এসে বললোঃ আমি তোমাদের (স্বামী-স্ত্রী) দুজনকে দুধ পান করিয়েছি। অতঃপর তিনি নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-কে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, তিনি বললেনঃ এ কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? অতঃপর উকবাহ তাঁর স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। [১২৩৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১২৩৯] বুখারী ২০৫২, ২৬৪০, ২৬৫৯, ২৬৬০, ৫১০৫, তিরমিয়ী ১১৫১, নাসায়ী ৩৬০৩, আর দাউদ ৩৬০৩, আহমাদ ১৫৭১৫, ১৮৯৩০, দারেমী ২২৫৫ ৷