hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ১১৮০

৯. অপরাধ প্রসঙ্গ

بلوغ المرام

১/২০ পরিচ্ছেদঃ

মুশরিকদের পাত্র ব্যবহার বৈধ

১১৮০
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِنَّ أَعْتَى النَّاسِ عَلَى اللَّهِ ثَلَاثَةٌ: مَنْ قَتَلَ فِي حَرَمِ اللَّهِ، أَوْ قَتَلَ غَيْرَ قَاتِلِهِ، أَوْ قَتَلَ لِذَحْلِ الجَاهِلِيَّةِ». أَخْرَجَهُ ابْنُ حِبَّانَ فِي حَدِيثٍ صَحَّحَهُ
ইবনু ‘আমর [১২৮৩] (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহর দরবারে তিন প্রকারের লোক সর্বাপেক্ষা অবাধ্য। (ক) যে হত্যাকান্ড ঘটায় হারাম শরীফের (বাইতুল্লাহর) মধ্যে, (খ) এমন লোককে হত্যা করে যে তার হত্যাকারী নয়, (অর্থ্যাৎ যে তাকে হত্যা করার জন্য উদ্যৎ ছিল না।) (গ) যে জাহিলী যুগের সঞ্চিত আক্রোশ ও বিদ্বেষ বশতঃ মানুষকে হত্যা করে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১২৮৩] আহমদ ২৭৯। ইবনু আমরকে বিকৃতি ঘটিয়ে ইবনু উমার করা হয়েছে। যেহেতু হাদীসটি আবদুল্লাহ বিন আমরের। হাফিয ইবনু হাজার নিজেও তাঁর তালখীস গ্রন্থে এর বর্ণনাকারী হিসেবে ইবনু আমরই উল্লেখ করেছেন, ইবনু উমার নয়। অনুবাদকদের অধিকাংশই এর অনুবাদে ইবনু আমরের পরিবর্তে ইবনু উমারই উল্লেখ করেছেন।