hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ১২২১

১০. দণ্ড বিধি

بلوغ المرام

১/১৫ পরিচ্ছেদঃ

পাত্র

১২২১
বুলুগুল মারাম
দুর্বল হাদিস
وَرَوَاهُ الْبَيْهَقِيُّ: عَنْ عَلِيٍّ - رضي الله عنه - مِنْ قَوْلِهِ بِلَفْظِ: «ادْرَأُوا الْحُدُودَ بِالشُّبُهَاتِ»
আলী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ সন্দেহের অবকাশ থাকলে দন্ডকে প্রতিহত করবে। [১৩২৮]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৩২৮] ইবনু কাসীর তুহফাতুত ত্বলিব ১৯২, গ্রন্থে বলেন, আমি এই হাদীসটি এই শব্দে দেখিনি। মুহাম্মাদ জারুল্লাহ আস সাদী তাঁর আন নাওয়াফেহুল উত্বরাহ ২৫ গ্রন্থে বলেন, হাদীসটি মাওকুফ হিসেবে সহীহ, আর মারফু হিসেবে হাসান লিগাইরিহী। ইবনু হযম তাঁর আল মাহাল্লী ৯/১৫৪ গ্রন্থে হাদীসটিকে মুরসাল হিসেবে আখ্যায়িত করেছেন, ইমাম যায়লায়ী তাঁর নাসবুর রায়াহ ৩/৩৩৩ গ্রন্থে বলেন, এই শব্দে হাদীসটি শায বা বিরল। বিন বায তাঁর মাজমুআ ফাতওয়া ২৫/২৬৩ গ্রন্থে বলেনঃ এর অনেক সানাদ রয়েছে, তবে তাতে দুর্বলতা রয়েছে। সার্বিকভাবে একটি অপরটিকে শক্তিশালী করে বিধায় এ হাদীসটি হাসান লিগাইরিহী পর্যায়ের।