hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ১২৮

১. পবিত্রতা

بلوغ المرام

১/১১১ পরিচ্ছেদঃ

মাটি দ্বারা তায়াম্মুম করা শর্ত

১২৮
বুলুগুল মারাম
হাসান হাদিস
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - عِنْدَ أَحْمَدَ: «وَجُعِلَ التُّرَابُ لِي طَهُورًا»
আলী (রাঃ)থেকে বর্ণিতঃ
‘আমার জন্য মাটিকে পবিত্রকারী করা হয়েছে।’ [১৫৩]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৫৩] হাসান। আহমাদ ৭৬৩; হাদীসটির পূর্ণাঙ্গ রূপ এইঃ (আরবী) আমাকে যা দেয়া হয়েছে তা পূর্ববর্তী কোন নবীকেই দেয়া হয়নি। আমরা বললামঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেটা কী জিনিস? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমাকে ভীতিসঞ্চারকারী প্রতাপ দ্বারা সাহায্য করা হয়েছে, জমীনের ধনভাণ্ডারসমূহের চাবিকাঠি আমাকে দেয়া হয়েছে, আমার নাম রাখা হয়েছে আহমদ, আমার জন্য মাটিকে পবিত্রকারী করা হয়েছে এবং আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ভূষিত করা হয়েছে।