hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ১৪১৫

১৪. বিচার-ফায়সালা

بلوغ المرام

১/২৯ পরিচ্ছেদঃ

মহিলাদের ঋতুস্রাব ধৌত করার পর (কাপড়ে) এর চিহ্ন মার্জনীয়

১৪১৫
বুলুগুল মারাম
দুর্বল হাদিস
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا فِي نَاقَةٍ، فَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا نُتِجَتْ عِنْدِي، وَأَقَامَا بَيِّنَةً، فَقَضَى بِهَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - لِمَنْ هِيَ فِي يَدِهِ
জাবির (রাঃ)থেকে বর্ণিতঃ
দু’জন লোক একটা উটনী নিয়ে বিবাদ করে তারা প্রত্যেকেই বলেঃ ‘এটা আমার উটনী, আমার অধীনেই বাচ্চা প্রসব করেছে’- তাদের দাবীর উপরে প্রত্যেকেই সাক্ষ্য প্রদান করে। রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ উটনীটা উপস্থিত সময়ে যার অধিকারে ছিল তার অনুকুলে ফায়সালা দিয়েছিলেন। [১৫২৩]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৫২৩] ইমাম মুলকিন তাঁর আল বাদরুল মুনীর ৯/৬৯৫ গ্রন্থে বলেন, এতে যায়েদ বিন নুআইম মুহাম্মাদ ইবনুল হাসান থেকে বর্ননা করেছেন। তাকে এই হাদীস ছাড়া তার অন্য কোন সহীহ হাদীস জানা যায় না। ইবনুল কাত্তান তাঁর আল ওয়াহম আল ঈহাম ২/৫৫০ গ্রন্থে বলেন, এর মধ্যে যায়েদ বিন নুআইম নামক রাবী সম্পর্কে কিছু জানা যায় না, এছাড়া এর মধ্যে রয়েছে মুহাম্মাদ ইবনুল হাসান ও আবূ হানীফা। ইমাম যাহাবী মীযানুল ই’তিদাল ২/১০৬ গ্রন্থে হাদীসটিকে গরীব বলেছেন।