hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ১৫৫৩

১৬. বিবিধ প্রসঙ্গ

بلوغ المرام

১/৬ পরিচ্ছেদঃ

আবদ্ধ বা স্থির পানিতে পেশাব করা এবং তাতে ফরয গোসল করার বিধান

১৫৫৩
বুলুগুল মারাম
দুর্বল হাদিস
وَعَنْ عُمَرَ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - إِذَا مَدَّ يَدَيْهِ فِي الدُّعَاءِ، لَمْ يَرُدَّهُمَا، حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ. أَخْرَجَهُ التِّرْمِذِيُّ (1). وَلَهُ شَوَاهِدُ مِنْهَا:
উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন জিকির">দু'আ করার জন্য দু'হাত উঠাতেন তখন তাঁর মুখমণ্ডলে হাত ফেরানোর আগে তা নামাতেন না।” [১৬৬১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৬৬১] তিরমিয়ী ৩৩৮৬। বিন বায তার হাশিয়া বুলুগুল মারাম (৮২৬) গ্রন্থে বলেন, এর সনদে হাম্মাদ ইবনু ঈসা আল জুহানী আল ওয়াসিত্বকে অধিকাংশ মুহাদিস দুর্বল বলেছেন। ইমাম যাহাবী তার সিয়ারু আ'লামুন নুবালা (১৬৬৭) গ্রন্থে উক্ত রাবীকে দুর্বল বলেছেন। ইমাম নববী তার আল খুলাসা (১/৪৬২) গ্রন্থেও একে দুর্বল বলেছেন।