hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ১৯০

২. সলাত

بلوغ المرام

১/২৭ পরিচ্ছেদঃ

শিশু ছেলে ও মেয়ের পেশাব যুক্ত কাপড় পবিত্রকরণের পদ্ধতি

১৯০
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنِ ابْنِ عُمَرَ, وَعَائِشَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِنَّ بِلَالاً يُؤَذِّنُ بِلَيْلٍ, فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ» , وَكَانَ رَجُلاً أَعْمَى لَا يُنَادِي, حَتَّى يُقَالَ لَهُ: أَصْبَحْتَ, أَصْبَحْتَ. مُتَّفَقٌ عَلَيْهِ (4)، وَفِي آخِرِهِ إِدْرَاجٌ
ইবনু 'উমার ও আয়িশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তারা বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বিলাল তো বস্তুতঃপক্ষে রাতে (সুবহি সাদিকের পূর্বে) আযান দেয়। অতএব তোমরা পানাহার (সাহারী খাও) করতে থাকো যতক্ষণ না ইবনু উম্মু মাকতুম্ ফাজরের সলাতের আযান দেয়। তিনি ছিলেন অন্ধ তাই আসবাহতা, আসবাহতা (সকাল করে ফেললেন, সকাল করে ফেললেন) না বলা পর্যন্ত তিনি (ফাজরের) আযান দিতেন না।” [২২১] এ হাদীসের শেষাংশে কিছু ইদরাজ বা রাবীর কিছু বক্তব্য নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কথার সাথে সন্নিবেশিত হয়েছে।” [২২২]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২২১] বুখারী ৬১৭; মুসলিম ১০৯২। শব্দবিন্যাস বুখারীর
[২২২] হাদীসের শেষে রাবী কর্তৃক বর্ধিত অংশটুকু হচ্ছে: (আরবী)