hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ২০

১. পবিত্রতা

بلوغ المرام

১/১৮ পরিচ্ছেদঃ

মৃত প্রাণীর চামড়া দাবাগাত করলে পবিত্র হয়

২০
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ مَيْمُونَةَ رَضِيَ الْلَّهُ عَنْهَا، قَالَتْ: مَرَّ رَسُولُ الْلَّهِ - صلى الله عليه وسلم - بِشَاةٍ يَجُرُّونَهَا، فَقَالَ: «لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا»؟ فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ: «يُطَهِّرُهَا الْمَاءُ وَالْقَرَظُ» أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
মাইমুনাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একটি মৃত ছাগলের নিকট দিয়ে গমণের সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দেখলেন যে, লোকেরা সেটিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, এর চামড়াটা যদি নিতে? তারা বললো, এটা তো মৃত ছাগল। তিনি তাদের বললেন, ‘পানি ও বাবলার ছাল একে পবিত্র করে দিবে।’ [২৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৯] আবূ দাঊদ (৪১২৬), নাসায়ী (১৭৫-৭৭৪), এ হাদীসের আরো সমর্থক হাদীস রয়েছে।