hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ৩৯

১. পবিত্রতা

بلوغ المرام

১/৩৮ পরিচ্ছেদঃ

অযুর পদ্ধতির বিবরন

৩৯
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ لَقِيطِ بْنِ صَبِرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ، وَبَالِغْ فِي الاسْتِنْشَاقِ، إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا» أَخْرَجَهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ (1)، وَلِأَبِي دَاوُدَ فِي رِوَايَةٍ: «إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ»
লাকীত বিন সাবিরাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ভালভাবে উযু কর ও আংগুলের ফাকা স্থানে খিলাল কর, সাওম পালনকারি না হলে নাকে পুর্নভাবে পানি প্রবেশ করাও।“ আবূ দাঊদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহ। ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। [৫০] আবূ দাঊদের অন্য বর্ননায় রয়েছে যখন তুমি উযু করবে তখন কুলি করবে। [৫১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৫০] সহীহ। আবূ দাঊদ (১৪২, ১৪৩) নাসায়ী (১/৬৬,৬৯), তিরমিযী (৩৮), ইবনু মাজাহ (৪৪৮), ইবনু খুযাইমাহ (১৫০, ১৬৮) ‘আসিম বিন লাক্বীত বিন সাবেরাহ সুত্রে, তিনি তার পিতা হতে।

[৫১] সুনান আবূ দাঊদ (১৪৪)