hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ৫১৮

২. সলাত

بلوغ المرام

২/২৭২ পরিচ্ছেদঃ

সৎ ব্যক্তিদের দু’আর মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করার বিধান

৫১৮
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ أَنَسٍ أَنَّ عُمَرَ - رضي الله عنه - كَانَ إِذَا قُحِطُوا يَسْتَسْقِي بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، وَقَالَ: اللَّهُمَّ إِنَّا كُنَّا نَسْتَسْقِي إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا، فَيُسْقَوْنَ. رَوَاهُ الْبُخَارِيُّ
আনাস ইবনু মালিক (রাঃ)থেকে বর্ণিতঃ
উমর ইবনু খাত্তাব (রাঃ) অনাবৃষ্টির সময় ‘আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব ( সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম ) এর ওয়াসীলাহ দিয়ে বৃষ্টির জন্য জিকির">দু’আ করতেন এবং বলতেন , হে আল্লাহ ! (আগে) আমরা আমাদের নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর ওয়াসীলাহ দিয়ে দু’আ করতাম এবং আপনি বৃষ্টি দান করতেন । এখন আমরা আমাদের নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর চাচার ওয়াসীলাহ দিয়ে দু’আ করছি , আপনি আমাদে্রকে বৃষ্টি দান করুন । এর ফলে বৃষ্টি বর্ষিত হত । এর ফলে বৃষ্টি বর্ষণ হতো । বুখারী । [৫৫৪]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৫৫৪] বুখারী ১০১০ , ২৭১০