hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ৭০

১. পবিত্রতা

بلوغ المرام

১/৬৪ পরিচ্ছেদঃ

স্ত্রীকে চুম্বন ও স্পর্শ করাতে অযূ ভঙ্গ হয় না

৭০
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَبَّلَ بَعْضَ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ. أَخْرَجَهُ أَحْمَدُ، وَضَعَّفَهُ الْبُخَارِيُّ
আয়িশা (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর এক বিবিকে চুমা খেয়ে সলাত আদায় করতে বের হয়ে গেলেন, এতে তিনি পুনঃ উযু করলেন না। আহমাদ, ইমাম বুখারী এক য‘ঈফ বলেছেন। [৮৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৮৯] আহমাদ (৬১০); যদিও ইমাম বুখারী রহ যঈফ বলেছেন এবং তিনি ছাড়া অন্যান্যরা এর দোষ ধরেছেন তারপরও এখানে যারা হাদীসটিকে সহীহ বলেছেন তাদের কথাই ঠিক।
বুলুগুল মারাম: হাদিস ৭০ (পবিত্রতা)