hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ৭৫৩

৬. হজ্জ প্রসঙ্গ

بلوغ المرام

১/৪৩ পরিচ্ছেদঃ

সকল বিষয় বিশেষ করে অযু ডান দিক থেকে শুরু করার বিধান

৭৫৩
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ أَنَسٍ - رضي الله عنه - قَالَ: كَانَ يُهِلُّ مِنَّا الْمُهِلُّ فَلَا يُنْكَرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ مِنَّا الْمُكَبِّرُ فَلَا يُنْكَرُ عَلَيْهِ. مُتَّفَقٌ عَلَيْهِ
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমাদের মধ্যে যারা তালবিয়া পড়তে চাইত তারা পড়ত, তাতে বাধা দেয়া হতো না। এবং যারা তাকবীর পড়তে চাইত তারা তাকবীর পড়ত, এতেও বাধা দেয়া হতো না। [৮০১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৮০১] বুখারী ৯৭০, ১৬৫৯, মুসলিম ১২৮৫, নাসায়ী ৩০০০, ইবনু মাজাহ ৩০০৮, মুওয়াত্তা মালেক ৭৫৩ মুহাম্মাদ ইবনু আবূ বাকার সাকাফী (রহঃ) হতে বর্ণিত। তিনি আনাস ইবনু মালিক (রাঃ) কে জিজ্ঞেস করলেন, তখন তাঁরা উভয়ে সকাল বেলায় মিনা হতে ‘আরাফাহর দিকে যাচ্ছিলেন, আপনারা এ দিনে আল্লাহর রাসূল ( সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ) এর সঙ্গে থেকে কিরুপ করতেন ? তিনি বললেন -----হাদীস।
বুলুগুল মারাম: হাদিস ৭৫৩ (হজ্জ প্রসঙ্গ)