hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ৭৬

১. পবিত্রতা

بلوغ المرام

১/৭০ পরিচ্ছেদঃ

মৃত ব্যক্তিকে গোসল দিলে গোসল করা ও তাকে বহন করলে অযূর বিধান

৭৬
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «مَنْ غَسَّلَ مَيْتًا فَلْيَغْتَسِلْ، وَمَنْ حَمَلَهُ فَلْيَتَوَضَّأْ» أَخْرَجَهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَقَالَ أَحْمَدُ: لَا يَصِحُّ فِي هَذَا الْبَابِ شَيْءٌ
আবূ হুরাইরা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি কোন মৃতকে গোসল করায় যে নিজেও গোসল করে নিবে। আর যে ব্যক্তি কোন (মাইয়িতকে) বহন করবে সে যেন ওযু করে।’ তিরমিযী একে হাসান বলেছেন। [৯৫] ইমাম আহমাদ বলেছেন, ‘এ বিষয়ে কোন সহীহ্‌ হাদীস নেই।’
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৯৫] আহমাদ (৭৬৭৫), তিরমিযী (৯৯৩); একদল আয়ম্মায়ে কেরাম এ হাদীসকে দোষ বর্ণনা করেছেন। যেমন ইমাম আহমাদ বিন হাম্বাল। যেমনটি বর্ণনা করেছেন ইবনু হাজার আসকালানী (রহঃ) কিন্তু এ হাদীসের সনদ ও সর্মথক হাদীস এত বেশী যে এ হাদীসটির সহীহ হওয়ার ব্যাপারে কোন সন্দেহ থাকে না।