hadith book logo

বুলুগুল মারাম: হাদিস ৯১৪

৭. ক্রয়-বিক্রয়ের বিধান অধ্যায়

بلوغ المرام

১/১১৮ পরিচ্ছেদঃ

এক তায়াম্মুম দ্বারা কেবল মাত্র এক ওয়াক্ত সলাত পড়া যায়

৯১৪
বুলুগুল মারাম
অন্যান্য
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «مَنِ اسْتَأْجَرَ أَجِيراً، فَلْيُسَلِّمْ لَهُ أُجْرَتَهُ» رَوَاهُ عَبْدُ الرَّزَّاقِ وَفِيهِ انْقِطَاعٌ، وَوَصَلَهُ الْبَيْهَقِيُّ مِنْ طَرِيقِ أَبِي حَنِيفَةَ
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোন শ্রমিককে কাজে লাগাবে সে যেন তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে কাজে লাগায় । ‘আব্দুর রাযযাক রহ. এর সানাদ মুনকাতে’, আর বাইহাকী আবূ হানীফাহ(রহঃ) – মাওসূল বা অবিচ্ছিন্ন সূত্রে বর্ণনা করেছেন । [৯৮২]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৯৮২] ইবনু হাজার আসকালানী তাঁর আত-তালখীসুল হাবীর (৩/১০৩৩) গ্রন্থে এটিকে মুনকাতি হিসেবে উল্লেখ করেছেন । মুসান্নাফ আব্দুর রাযযাক (৮/২৩৫) হাদীস নং ১৫০২৩। এর সমর্থনে মা’মার থেকে হাম্মাদ সূত্রে মুরসাল সূত্রেও একটি হাদীস বর্ণিত হয়েছে।