hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ১০২

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

১০২
জাল জয়িফ হাদিস সিরিজ
জাল হাদিস
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
লোকেরা ঘুমিয়ে রয়েছে, যখন তারা মৃত্যুবরণ করবে; তখন তারা সতর্ক হবে (জাগ্রত হবে)।

হাদীসটির কোন ভিত্তি নেই।

গাযালী এটিকে মারফূ’ বলে উল্লেখ (৪/২০) করেছেন।
হাফিয ইরাকী এবং তার অনুসরণ করে সুবকী বলেন (৪/১৭০-১৭১): কিন্তু মারফূ’ হিসাবে হাদীসটি পাচ্ছি না। এটিকে আলী ইবনু আবী তালিব (রাঃ)-এর কথা হিসাবে বলা হয়েছে।
অনুরূপ কথা “আল-কাশফ” গ্রন্থেও (২/৩১২) এসেছে।