hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ২৭

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

২৭
জাল জয়িফ হাদিস সিরিজ
জাল হাদিস
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
ধর্মীয় চেতনা আচ্ছাদিত করবে কুরআন বহনকারীদেরকে। তাদের পেটে কুরআনকে ইজ্জত করার উদ্দেশ্যে।

হাদীসটি জাল।

হাদীসটি ইবনু আদী ”আল-কামিল” গ্রন্থে (৭/২৫২৯) ওয়াহাব ইবনু ওয়াহাব সূত্রে নিজ সনদে মু’য়ায ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণনা করেছেন। অতঃপর বলেছেনঃ

(আরবী) ওয়াহাব হাদীস জাল করতেন। উকায়লী (৪/৩২৫) বলেনঃ (আরবী) তার সকল হাদীস বাতিল।
সুয়ূতীও ইবনু আদীর বর্ণনায় ”জামে’উস সাগীর” গ্রন্থে হাদীসটি উল্লেখ করেছেন। মানাবী বলেনঃ তার সনদে ওয়াহাব ইবনু ওয়াহাব ইবনে কাসীর রয়েছেন। তার সম্পর্কে যাহাবী ”আল-মীযান” গ্রন্থে বলেন, ইবনু মা’ঈন বলেছেনঃ তিনি মিথ্যা বলতেন। ইমাম আহমাদ বলেনঃ তিনি জাল করতেন। অতঃপর তার কতিপয় হাদীস উল্লেখ করে বলেছেন যেগুলোর শেষে এটিও রয়েছে )- এ হাদীসগুলো মিথ্যা।