hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ২৯

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

২৯
জাল জয়িফ হাদিস সিরিজ
অন্যান্য
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
আমার উম্মাতের সর্বোত্তম ব্যক্তিরা হচ্ছেন তাদের ধর্মীয় চেতনার অধিকারীগণ। যখন তারা রাগান্বিত হয় তখন তারা (তা হতে) প্রত্যাবর্তন করে।

হাদীসটি বাতিল।

হাদীসটি উকায়লী “আয-যু’য়াফা” গ্রন্থে (পৃঃ ২১৭), তাম্মাম “আল-ফাওয়াইদ” গ্রন্থে (২/২৪৯), ইবনু শাযান “ফাওয়াইদু ইবনু কানে ওয়া গায়রিহি” গ্রন্থে (২/১৬৩) এবং সিলাফী “আত-তায়ূরিয়াত”গ্রন্থে (২/১৪০) আব্দুল্লাহ ইবনু কুমবার সূত্রে বর্ণনা করেছেন।

উকায়লী বলেনঃ হাদীসটি সাব্যস্ত করতে আব্দুল্লাহ্‌র অনুসরণ করা যাবে না।

আমি (আলবানী) বলছিঃ এ আব্দুল্লাহ সম্পর্কে আযাদী বলেনঃ “(আরবী)” (মুহাদ্দিসগণ) তাকে গ্রহণ করেননি প্রত্যাখ্যান করেছেন।

তার জীবনী বর্ণনা করতে গিয়ে যাহাবী এ হাদীসটি উল্লেখ করে বলেছেনঃ এটি একটি বাতিল হাদীস। আসকালানীও তা স্বীকার করেছেন।

তাবারানী হাদীসটি “মু’জামুল আওসাত” গ্রন্থে উল্লেখ করেছেন। যার সনদে ইয়াগনাম ইবনু সালেম ইবনে কুমবার রয়েছেন। তিনি মিথ্যুক, যেমনটি হায়সামী (৮/৬৮) ও সাখাবী (পৃঃ১৮৭) বলেছেন।

মোটকথা ধর্মীয় চেতনা সম্পর্কে বর্ণিত সকল হাদীস জাল। একমাত্র দুরায়েদের হাদীসটি বাদে। যেটি আবূ মানসূর আল ফারেসী সূত্রে বর্ণিত হয়েছে (২৬)। সেটি শুধুমাত্র দুর্বল মুরসাল হওয়ার কারণে।