hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ৭১

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

৭১
জাল জয়িফ হাদিস সিরিজ
জাল হাদিস
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
তাকবীর হচ্ছে পৃথক পৃথক ভাবে। (অর্থাৎ আযানের তাকবীর)।

হাদীসটির কোন ভিত্তি নেই।

এমনই বলেছেন হাফিয ইবনু হাজার, সাখাবী ও সুয়ূতী। তবে সুয়ূতি এটিকে ইব্‌রাহীম নাখ’ঈর কথা হিসেবে উল্লেখ করেছেন। তিনি এ তাকবীর দ্বারা বুঝিয়েছেন সলাতের তাকবীর। আযানের সাথে এর কোন সম্পর্ক নেই, যেমনভাবে কেউ কেউ ধারণা পোষণ করেছেন। মিসরের একদল লোক এ হাদীসের উপর ‘আমল করে পৃথক পৃথক ভাবে আযান দিয়ে থাকেন। যদিও এ পদ্ধতিতে আযান দেয়ার কোন ভিত্তি সুন্নাতের মধ্যে নেই। কারণ আযানে দু’তাকবীরকে একসাথে জোড়া জোড়া করে বলার ব্যাপারে সহীহ সূন্নাতে প্রকাশ্য ইঙ্গিত এসেছে। যা সহীহ মুসলিমে উমার (রাঃ) হতে বর্ণিত হয়েছে।