hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ৭৩

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

৭৩
জাল জয়িফ হাদিস সিরিজ
দুর্বল হাদিস
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
যে ব্যক্তি তর্জুনী অংগুলি দু’টোর ভিতরের অংশ দ্বারা মুয়ায্‌যিন কর্তৃক আশ-হাদু-আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ ..... বলার সময় দু’চোখ মাসাহ করবে; তার জন্য রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুপারিশ অপরিহার্য হয়ে যাবে।

হাদীসটি সহীহ নয়।

হাদীসটি দাইলামী “মুসনাদুল ফিরদাউস”গ্রন্থে আবূ বাক্‌র (রাঃ) হতে মারফূ’হিসাবে বর্ণনা করেছেন।
ইবনু তাহির “আত-তাযকীরাহ্‌”গ্রন্থে বলেনঃ এটি সহীহ নয়।
শাওকানী “আহাদীসুল মাওযূ’আহ”গ্রন্থে (পৃ: ৯) অনুরূপ কথাই বলেছেন। সাখাবীও “মাকাসিদুল হাসানা”গ্রন্থের মধ্যে অনুরূপ বলেছেন।