hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ৭৬

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

৭৬
জাল জয়িফ হাদিস সিরিজ
জাল হাদিস
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
আলেমগন ব্যতীত সব মানুষ মৃত, ‘আমলকারীগণ ব্যতীত সব আলেম ধ্বংসপ্রাপ্ত, মুখলেসগণ ব্যতীত সব ‘আমলকারী ডুবে রয়েছে। আর মুখলেসগণ মহা বিপদে নিপতিত।

হাদীসটি জাল।

হাদীসটি সাগানী “আল-আহাদীসুল মাওযূ‘আহ” গ্রন্থে (পৃ: ৫) উল্লেখ করেছেন। তিনি বলেন : এটি একটি মিথ্যারোপ। আমি (আলবানী) বলছি : সূফীদের কথার সাথে এটির সাদৃশ্যতা রয়েছে।