hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ৯২

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

৯২
জাল জয়িফ হাদিস সিরিজ
জাল হাদিস
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
তিনটি বস্তু যার মাঝে থাকবে, তার বক্ষকে আল্লাহ প্রশস্ত করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দুর্বলকে দয়া করা, পিতা-মাতার প্রতি নম্র ব্যবহার করা এবং অধীনস্তদের প্রতি ইহসান করা।

হাদীসটি জাল।

হাদীসটি ইমাম তিরমিযী (৩/৩১৬) আব্দুল্লাহ ইবনু ইব্‌রাহীম আল-গিফারী আল-মাদীনী সূত্রে তার পিতা হতে ...বর্ণনা করে বলেছেন : হাদীসটি গারীব।
আমি (আলবানী) বলছি : ইবনু হিব্বান এ আব্দুল্লাহ সম্পর্কে বলেছেন : তিনি হাদীস জাল করতেন। হাকিম বলেন : তিনি দুর্বল সম্প্রদায় হতে বহু জাল হাদীস বর্ণনা করেছেন। সেগুলো তিনি ছাড়া অন্য কেউ বর্ণনা করেননি।
আমি (আলবানী) বলছি : তার পিতা মাজহূল, যেমনভাবে “আত-তাকরীব” গ্রন্থে এসেছে। অতএব হাদীসটি এ সনদে জাল।