hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ৯৮

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

৯৮
জাল জয়িফ হাদিস সিরিজ
জাল হাদিস
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
নিশ্চয় আল্লাহ সেই যুবককে ভালবাসেন যে, তার যৌবন কালকে আল্লাহর আনুগত্যের মধ্যে অতিবাহিত করে।

হাদীসটি জাল।

এটিকে আবূ নু’য়াইম (৫/৩৬০) এবং তার সূত্রে দাইলামী “মুসনাদুল ফিরদাউস” গ্রন্থে (১/২/২৪৭ মুহাম্মাদ ইবনুল ফযল ইবনু আতিয়া সূত্রে … বর্ণনা করেছেন।
এ সনদটি জাল। কারণ মুহাম্মাদ ইবনুল ফযল মিথ্যুক।
এর পরেও সনদে বিচ্ছিন্নতা থাকার আশংকা করছি, উমার ইবনু আব্দিল আযীয এবং ইবনু উমার (রাঃ)-এর মধ্যে। কারণ ইবনু উমার (রাঃ)-এর মৃত্যুর দিন উমারের বয়স ছিল ১৩ বছরের মত।