আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) যখন শৌচাগার থেকে বের হতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন।
غُفْرَانَكَ
উচ্চারণ
গুফরা-নাকা।
অনুবাদ
হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি।
ফযিলত ও গুরুত্ব
শৌচাগার থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হওয়া সুন্নাত।
রেফারেন্স:সুনানে আবু দাউদ: ৩০, সুনানে তিরমিযী: ৭