রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদ থেকে বের হবে, তখন সে যেন বলে:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা মিন ফাদ্বলিকা।
অনুবাদ
হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।
ফযিলত ও গুরুত্ব
মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হওয়া সুন্নাত।
রেফারেন্স:সহীহ মুসলিম: ৭১৩