hadith book logo

মিশকাতে জয়িফ হাদিস: হাদিস ১০৫

৪. পবিত্রতা

جويف الحديث في مشكا

৪/৬ পরিচ্ছেদঃ

গোসল

১০৫
মিশকাতে জয়িফ হাদিস
দুর্বল হাদিস
আলী (রাঃ)থেকে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকটে এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! আমি নাপাকীর গোসল করেছি ও ফজরের সালাত পড়েছি। অতঃপর দেখি এক নখ পরিমাণ জায়গায় পানি পোঁছেনি। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি তখন তুমি উহার উপর তোমার (ভিজা) হাত মুছে দিতে, তাহলে তোমার জন্য যথেষ্ট হত।

তাহক্বীক্ব : যঈফ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
ইবনু মাজাহ হা/৬৬৪; মিশকাত হা/৪৪৯; বঙ্গানুবাদ মিশকাত হা/৪১৩, ২/৯৮।