hadith book logo

শামায়েলে তিরমিযি: হাদিস ১০৬

২৪. রাসূলুল্লাহ (সাঃ) এর পানাহারের নিয়ম পদ্ধতি

شمايل الترمذي

১/৩ পরিচ্ছেদঃ

তিনি ছিলেন মধ্যমাকৃতির

১০৬
শামায়েলে তিরমিযি
সহিহ হাদিস
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ ، قَالَ : حَدَّثَنَا مُصْعَبُ بْنُ سُلَيْمٍ ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ , يَقُولُ : " أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ فَرَأَيْتُهُ يَأْكُلُ وَهُوَ مُقْعٍ مِنَ الْجُوعِ " .
আনাস ইবনে মালিক (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সঃ) এর কাছে খুরমা আনা হলো। তখন আমি তাকে তীব্র ক্ষুধার কারণে বাঁকা হয়ে ঠেস দিয়ে খেতে দেখেছি। [১০৮]

ব্যাখ্যাঃ সাধারণত রাসূলুল্লাহ (সঃ) কোন জিনিসের সাথে ঠেস দিয়ে বসে আহার করতেন না। এখানে সমস্যার কারণে হেলান দিয়েছিলেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১০৮]শারহুস সুন্নাহ, হা/২৮৪২