hadith book logo

শামায়েলে তিরমিযি: হাদিস ১৫৯

৩২. রাসূলুল্লাহ (সাঃ) এর পান করার পদ্ধতি

شمايل الترمذي

১/৪ পরিচ্ছেদঃ

তাঁর দু’কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল

১৫৯
শামায়েলে তিরমিযি
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَاصِمٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَبْدِ الْكَرِيمِ ، عَنِ الْبَرَاءِ بْنِ زَيْدٍ ابْنِ ابْنَةِ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , دَخَلَ عَلَى أُمِّ سُلَيْمٍ , وَقِرْبَةٌ مُعَلَّقَةٌ , فَشَرِبَ مِنْ فَمِ الْقِرْبَةِ وَهُوَ قَائِمٌ ، فَقَامَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَأْسِ الْقِرْبَةِ فَقَطَعَتْهَا " .
আনাস ইবনে মালিক (রাঃ)থেকে বর্ণিতঃ
একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস (রাঃ) এর মাতা উম্মে সুলায়ম (রাঃ) এর বাড়ি যান। সেখানে একটি মশক ঝুলন্ত ছিল। এরপর তিনি দাঁড়ানো অবস্থায় মশকটির মুখ হতে পানি পান করলেন। এরপর উম্মে সুলায়ম (রাঃ) মশকের নিকট পৌছান এবং তাঁর মুখ কেটে নেন।[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] মুসনাদে আহমাদ, হা/২৭৪৬৮; মুজামুল কাবীর লিত তাবারানী, হা/২০৮১৫।