hadith book logo

শামায়েলে তিরমিযি: হাদিস ৫১

৮. রাসূলুল্লাহ (সাঃ)-এর পোশাক-পরিচ্ছদ

شمايل الترمذي

১/৬ পরিচ্ছেদঃ

তিনি ছিলেন প্রশস্ত মুখ, ডাগর চক্ষু এবং সরু গোড়ালি বিশিষ্ট

৫১
শামায়েলে তিরমিযি
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، قَالَ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي رِمْثَةَ ، قَالَ : " رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ " .
আবু রিমছা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (সঃ) ত্রকে দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি। [৫৩]

ব্যাখ্যা : রাসূলুল্লাহ (সঃ) তৎকালীন সময়ে প্রচলিত বিভিন্ন রংয়ের পোশাক পরিধান করেছেন। বিভিন্ন হাদীসের আলোকে প্রমাণিত হয় যে, তার মধ্যে সবুজ, সাদা ও মিশ্রিত রং তিনি পছন্দ করতেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৫৩] নাসাঈ, হা/১৫৭২; মুসনাদে আহমাদ, হা/ ৭১১৭ সালানুল কুবরা লিন নাসাঈ, হা/১৭৯৪।
শামায়েলে তিরমিযি: হাদিস ৫১ (রাসূলুল্লাহ (সাঃ)-এর পোশাক-পরিচ্ছদ)