সহীহ্, ইবনু মা-জাহ (৩২০৭, ৩২৩২), নাসা’ঈ
এ হাদীসটি আবূ সা’লাবা (রাঃ)-এর নিকট হতে অন্য সূত্রেও বর্ণিত হয়েছে। এ হাদীসটি আবূ সা’লাবা (রাঃ) হতে আবূ ইদরীস আলা খাওলানীও বর্ণনা করেছেন। আবূ সালাবা (রাঃ)-এর নিকট হতে আবূ কিলাবা (রহঃ) কখনো হাদীস শুনেননি। বরং এ হাদীসটি তিনি আবূ আসমার মাধ্যমে আবূ সালাবা (রাঃ) হতে বর্ণনা করেছেন।
আবূ সালাবা আল খুশানী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললাম, হে আল্লাহ্র রাসূল! আমরা আহলে কিতাবের এলাকায় থাকি। আমরা কি তাদের পাত্রে আহার করব? তিনি বললেনঃ তোমরা তাদের পাত্র ব্যতীত অন্য পাত্র সেটাতে খাওয়া-দাওয়া করা থেকে বিরত থাক। আর অন্য পাত্র যোগাতে না পারলে এগুলো পানি দিয়ে পারিস্কার করে নাও, তারপর এতে খাও।
সহীহ্, ইবনু মা-জাহ (৩২০৭), নাসা’ঈ, এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।