hadith book logo

জামে' আত-তিরমিজি: হাদিস ১৭১

২. সালাত (নামায)

جامع الترمذي

১/১৫ পরিচ্ছেদঃ

পানি দিয়ে ইস্তিনজা করা

১৭১
জামে' আত-তিরমিজি
দুর্বল হাদিস
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ ‏ "‏ يَا عَلِيُّ ثَلاَثٌ لاَ تُؤَخِّرْهَا الصَّلاَةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْؤًا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ ‏.‏
‘আলী ইবনু আবূ তালিব (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেনঃ হে ‘আলী! তিনটি ব্যাপারে দেরি করো নাঃ ‘নামায’-যখন তার ওয়াক্ত আসে, ‘জানাযা’-যখন উপস্থিত হয় এবং ‘বিবাহযোগ্য নারী’ যখন তুমি তার উপযুক্ত (পাত্র) পাও।

যঈফ, মিশকাত ৬০৫
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।