সহীহ্। ইবনু মাজাহ-(১২৫০), বুখারী ও মুসলিম।
নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বেশীরভাগ ফকীহ সাহাবা ও তাদের পরবর্তীগণ ফযরের নামাযের পর হতে সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে কোন নামায আদায় করা মাকরূহ বলেছেন, কিন্তু ছুটে যাওয়া (ফওত হওয়া ফরয) নামায ফযর ও আসরের পর আদায় করা যাবে। ‘আলী ইবনুল মাদীনী- ইয়াহইয়া ইবনু সা’ঈদের সূত্রে, তিনি শু’বার সুত্রে বর্ণনা করেন, তিনি (শু’বা) বলেছেন, কাতাদা আবুল ‘আলীয়ার নিকট হতে তিনটি কথা ছাড়া আর কিছুই শুনেননি।
এক. ‘‘উমার (রাঃ)-এর হাদীস-“রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আসরের নামাযের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ফযরের নামাযের পর সূর্য উঠা পর্যন্ত সময়ের মধ্যে নামায আদায় করতে নিষেধ করেছেন।”
দুই. ইবনু ‘আব্বাস (রাঃ)-এর হাদীস- রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “কারো পক্ষে এটা শোভা পায় না যে, সে দাবি করবে, আমি ইউনুস (আঃ) ইবনু মাত্তার চেয়ে উত্তম” ।
তিন. আলী (রাঃ)-এর হাদীস- ‘বিচারক তিন রকমের হয়ে থাকে’।