hadith book logo

জামে' আত-তিরমিজি: হাদিস ১৮৯৬

২৪. পানপাত্র ও পানীয়

جامع الترمذي

১/২১ পরিচ্ছেদঃ

কুলি করা ও নাকে পানি দেওয়া

১৮৯৬
জামে' আত-তিরমিজি
সহিহ হাদিস
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ أَىُّ الشَّرَابِ أَطْيَبُ قَالَ ‏ "‏ الْحُلْوُ الْبَارِدُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَى عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ رَحِمَهُ اللَّهُ ‏.‏
যুহরী (রাহঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে প্রশ্ন করা হল, কোন প্রকার পানীয় দ্রব্য বেশি ভাল? তিনি বললেনঃ ঠান্ডা মিষ্টি শরবত।

সহীহ্, দেখুন পূর্বের হাদীস
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আবূ ঈসা বলেন, এ হাদীসটি আবদুর রাযযাক (রাহঃ) মা’মার হতে, তিনি যুহরী হতে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সূত্রে একইভাবে মুরসালরূপে বর্ণনা করেছেন। এটি ইবনু উয়াইনার রিওয়ায়াতের চাইতে অনেক বেশি সহীহ।