সহীহ্, সহীহ্ আদাবুল মুফরাদ, বুখারী, মুসলিম।
যুহরী (রহঃ) বলেন, আমাকে উমার ইবনু সাবিত আনসারী (রহঃ) বলেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কয়েকজন সাহাবী তার নিকট বর্ণনা করেছেন যে, সেদিন জনগনকে ফিতনা প্রসঙ্গে সাবধান করতে গিয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, জেনে রাখ, তোমাদের কেউই মৃত্যুর আগে তার প্রভুকে দেখতে পাবে না, বিশেষত: তার (দাজ্জালের) দুই চোখের মধ্যবর্তী স্থানে ‘কাফির’ শব্দটি লিখিত থাকবে। যে তার কান্ডক্রিয়া অপছন্দ করবে, সে তা পড়তে সক্ষম হবে।
সহীহ্, সহীহাহ(২৮৬১), মুসলিম।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।