সহীহ : ইবনু মা-জাহ (৪২৭৯) , মুসলিম।
জামে' আত-তিরমিজি: হাদিস ৩১২১
৪৪. তাফসীরুল কুরআন
جامع الترمذي
১/১৫ পরিচ্ছেদঃ
পানি দিয়ে ইস্তিনজা করা
৩১২১
জামে' আত-তিরমিজিحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ تَلَتْ عَائِشَةُ هَذِهِ الآيَةَ : ( يَوْمَ تُبَدَّلُ الأَرْضُ غَيْرَ الأَرْضِ ) قَالَتْ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ يَكُونُ النَّاسُ قَالَ " عَلَى الصِّرَاطِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ عَائِشَةَ .
মাসরুক্ব (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আয়িশাহ (রাঃ) এ আয়াতে তিলাওয়াত করলেন (অনুবাদ) : “যে দিন পৃথিবী পরিবর্তিত হয়ে্ অন্য পৃথিবী হবে—’’ - (সূরা ইবরাহীম ৪৮)। ‘আয়িশাহ (রাঃ) বলেন, হে আল্লাহর রাসুল! সে সময় মানুষ কোথায় থাকবে? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ পুলসিরাতের উপর।
সহীহ : ইবনু মা-জাহ (৪২৭৯) , মুসলিম।
সহীহ : ইবনু মা-জাহ (৪২৭৯) , মুসলিম।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এটি অন্য সুত্রেও ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত হয়েছে।