তিনি বলেন, খুদরা গোত্রের এক ব্যক্তি এবং ‘আমর ইবনু আওফ গোত্রের এক ব্যক্তি ‘তাকওয়ার উপর প্রতিষ্ঠিত
মসজিদ’ কোনটি-তা নিয়ে সন্দেহে পতিত হল। খুদরা গোত্রের লোকটি বলল, এটা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মসজিদ (মাদীনার মসজিদ)। অপর ব্যক্তি বলল, এটা কুবার মসজিদ। বিষয়টি নিয়ে তারা উভয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে আসল। তিনি বললেনঃ এটা এই মসজিদ অর্থাৎ মসজিদে নাব্বী। এ মসজিদে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে।
সহীহ্। মুসলিম।