তিনি বলেন, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ "আল ইয়াউমুল মাও'ঊদ"- (
সূরা বুরূজ ২) অর্থ-ক্বিয়ামাতের দিন; "আল-ইয়াউমুল মাশ্হুদ "-(সূরা হূদ ১০৩) অর্থ-'আরাফাতে (উপস্থিতির) দিন এবং "আশ্-শাহিদ (
সূরা বুরূজ ৩) অর্থ- জুমু'আর দিন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেনঃ যে সমস্ত দিন সূর্য উদিত হয় ও অস্ত যায় তার মাঝে জুমু'আর দিনের তুলনায় বেশি ভালো কোন দিন নেই। এ দিনের মধ্যে এমন একটি সময় আছে, ঠিক সে সময় কোন মু'মিন বান্দা আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করলে তার প্রার্থনা তিনি ক্ববূল করেন এবং যে বস্তু (অনিষ্ট) হতে সে আশ্রয় প্রার্থনা করে তা হতে তিনি তাকে আশ্রয় দান করেন।
হাসানঃ মিশকাত তাহক্বীক্ব সানী (হাঃ ১৩৬২), সহীহ হাদীস সিরিজ (হাঃ ১৫০২)