hadith book logo

জামে' আত-তিরমিজি: হাদিস ৩৩৫৬

৪৪. তাফসীরুল কুরআন

جامع الترمذي

১/৮৯ পরিচ্ছেদঃ

নাপাক ব্যক্তির সাথে মুসাফাহা করা (হাতে হাত মিলানো)

৩৩৫৬
জামে' আত-তিরমিজি
হাসান হাদিস
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا نَزَلَتَّْ ‏:‏ ‏(‏ثم لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ، ‏)‏ قَالَ الزُّبَيْرُ يَا رَسُولَ اللَّهِ فَأَىُّ النَّعِيمِ نُسْأَلُ عَنْهُ وَإِنَّمَا هُمَا الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ ‏.‏ قَالَ ‏"‏ أَمَا إِنَّهُ سَيَكُونُ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏
আবদুল্লাহ ইবনু যুবাইর ইবনুল 'আওওয়াম (রহঃ) হতে তার বাবাথেকে বর্ণিতঃ
তিনি বলেন, যখন অবতীর্ণ হলঃ "তারপর তোমাদেরকে সেদিন অবশ্যই নি'আমাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে"-(সূরা তাকাসুর ৮) সে সময় যুবাইর (রাঃ) বললেন, হে আল্লাহ্‘র রাসূল! আমাদেরকে কোন্ নি'আমাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে? আমাদের নিকট তো শুধুমাত্র দু'ধরনের জিনিস রয়েছে; খেজুর ও পানি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ সে (সম্পত্তি) তো অদূর ভবিষ্যতে অর্জিত হবে।

হাদীসটির সানাদ হাসান।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আবূ 'ঈসা বলেন, হাদীসটি হাসান।