তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে যার জন্য
জিকির">দু’আর দরজা খুলে দেয়া হল, মুলত তার জন্য রাহমাতের দরজাগুলো খুলে দেওয়া হল। আল্লাহ্ তা’আলার নিকটে যা কিছু কামনা করা হয়, তার মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করা তাঁর নিকট বেশি প্রিয়।
যঈফ, মিশকাত (২২৩৯), তা’লীকুর রাগীব (২/২৭২)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেনঃ যে বিপদ-আপদ এসেছে আর যা (এখনও) আসেনি তাতে দু’আয় কল্যাণ হয়। অতএব হে আল্লাহ্র বান্দাগণ! তোমরা দু’আকে আবশ্যিক করে নাও।
হাসান, মিশকাত (২৫৩৯), তা’লীকুর রাগীব (২/২৭২)