তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তোমাদের কেউ ফজরের দুই রাক’আত সুন্নাত আদায় করে তখন সে যেন ডান কাতে একটু শুয়ে নেয়।
সহীহ্। মিশকাত-(১২০৬), সহীহ্ আবূ দাঊদ-(১১৪৬)।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
এ অনুচ্ছেদে ‘আয়িশাহ্ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ আবূ হুরায়রার হাদীসটি এই সূত্রে হাসান সহীহ গারীব। ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত আছে, “নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন নিজের ঘরে ফজরের দুই রাক’আত সুন্নাত নামায আদায় করতেন তখন ডান কাতে শুয়ে নিতেন।’’ কোন কোন বিদ্বান এটাকে মুস্তাহাব বলেছেন।
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।