তিনি বলেন, আমাকে এমন কোন লোকই জানায়নি যে, সে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কে পূর্বাহ্নের
নামায আদায় করতে দেখেছে। কিন্তু উম্মু হানী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের দিন তাঁর ঘরে গেলেন, অতঃপর গোসল করে আট রাক’আত নামায আদায় করলেন। আমি তাঁকে এতো সংক্ষিপ্তভাবে আর কখনও নামায আদায় করতে দেখিনি। হ্যাঁ তিনি রুকু-সাজদাহ্ ঠিকমত আদায় করেছিলেন।
-সহীহ্। ইবনু মাজাহ- (১৩৭৯)।