‘আলা ইবনু আবদুর রহমান ইবনু ইয়াকূব (রহঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদারথেকে বর্ণিতঃ
তিনি (ইয়াকূব) বলেন, ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেছেনঃ যার দ্বীন প্রসঙ্গে সঠিক জ্ঞান আছে কেবল সেই যেন আমাদের বাজারে ব্যবসা করে।
-সনদ হাসান।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আবূ ‘ঈসা বলেনঃ ‘আলা ইবনু ‘আবদুর রহমান তাবিঈদের অন্তর্ভুক্ত। তিনি আনাস ইবনু মালিক (রাঃ) ও অন্যান্যদের নিকট হাদীস শুনেছেন। ‘আলার পিতা ‘আবদুর রহমানও তাবিঈদের অন্তর্ভুক্ত। তিনি আবূ হুরাইরা, আবূ সা’ঈদ আল-খুদরী ও ইবনু ‘উমার (রাঃ) -এর নিকট হাদীস শুনেছেন। ‘আবদুর রহমানের পিতা ইয়াকূব একজন বয়বৃদ্ধ তাবিঈ। তিনি ‘উমার (রাঃ) -এর সাক্ষাত লাভ করেছেন এবং তাঁর নিকট হতেও হাদীস বর্ণনা করেছেন।
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।