আবদি খাইর ‘আলী (রাঃ)-এর সূত্রে আবূ হাইআ হতে বর্ণিত হাদীসের মত হাদীস বর্ণনা করেছেন। কিন্তু আবদি খাইরের বর্ণিত হাদীসের শেষের অংশ নিম্নরূপঃ তিনি যখন ওযূ শেষ করতেন তখন অবশিষ্ট পানি হাতের আঁজলে নিয়ে পান করতেন।
সহীহ। দেখুন পূর্ববর্তী হাদীস।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আবূ ‘ঈসা বলেনঃ ‘আলী (রাঃ)-এর হাদীসটি আবূ ইসহাক হামদানী বর্ণনা করেছেন আবূ হাইআ হতে, তিনি আবদু খাইর ও হারিস হতে, তিনি ‘আলী হতে। যায়িদাহ ইবনু কুদামাহ এবং অন্যরা বর্ণনা করেছেন খালিদ ইবনু ‘আলক্বামাহ হতে, তিনি আবদুখাইর হতে, তিনি ‘আলী (রাঃ) হতে ওযূর হাদীস বিস্তারিতভাবে। এই হাদীসটি হাসান সহীহ্। শু‘বা এই হাদীসটি বর্ণনা করেছেন খালিদ ইবনু ‘আলক্বামা হতে, তিনি ভুলক্রমে তার নাম ও তার পিতার নাম বলেছেন এভাবে মালিক ইবনু উরফুতাহ তিনি আবদু খাইর হতে, তিনি ‘আলী (রা) হতে। আবূ আওয়ানাহ হতে বর্ণিত হয়েছে খালিদ ইবনু ‘আল-ক্বামাহ হতে, তিনি আবদু খাইর হতে। তিনি ‘আলী (রাঃ) হতে। এবং তার কাছ থেকে এবাবেও বর্ণিত হয়েছে যে, তিনি মালিক ইবনু উরফুতাহ হতে শুবা’র বর্ণনার মতো। অথচ সঠিক হচ্ছে খালিদ ইবনু ‘আলক্বামাহ।
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।