তিনি বলেন, আমি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি- তিনি ওযূ করে তাঁর কাপড়ের কিনারা দিয়ে মুখমন্ডল মুছে ফেলতেন।
সনদ দুর্বল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আবূ ঈসা বলেন, এটা গারীব হাদীস এবং এর সনদ দুর্বল। এ হাদীসের রাবী রিশদীন ইবনু সাদ ও আবদুর রহমান ইবনু যিয়াদ ইবনু আনউম হাদীস শাস্ত্রে দুর্বল। কিছু সাহাবী ও তাদের পরবর্তী কালের একদল বিদ্বান ওযূর পরে রুমাল ব্যবহার করার অনুমতি দিয়েছেন। যারা ওযূর অঙ্গ মোছা মাকরূহ মনে করেন তাদের মতে ওযূর পানি ওজন দেওয়া হয়। অতএব এটা মুছে ফেলা ঠিক নয়। সাঈদ ইবনুল মুসায়্যাব ও যুহরী হতে এ মত বর্ণিত হয়েছে। ইমাম যুহরী বলেন, ওযূর পর রুমাল ব্যবহার করা মাকরূহ। কেননা ওযূর পানিকেও ওজন করা হবে।
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।