সহীহ। ইবনু মাজাহ – (৫১০), মুসলিম।
বিদ্বানদের মতামত হল ওযূ যে পর্যন্ত নষ্ট না হবে, সে পর্যন্ত একই ওযূতে একাধিক ওয়াক্তের নামায আদায় করা যাবে । তাদের কেউ কেউ ফযিলত লাভের আশায় প্রত্যেক নামাযের জন্য নতুনভাবে ওযূ করাটা মুস্তাহাব মনে করেছেন । আফরীকী হতে বর্ণিত আছে, তিনি গুতাইফ হতে তিনি ইবনু উমার হতে তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন : “যে ব্যক্তি ওযূ থাকা অবস্থায় ওযূ করে আল্লাহ তার জন্য দশটি সাওয়াব লিখেন । ” –এর সনদ যঈফ । এ অনুচ্ছেদে জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত একটি হাদীস রয়েছে : “নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই ওযূতে যুহর এবং আসরের নামায আদায় করেছেন । ”