hadith book logo

সহিহ বুখারী

সর্বমোট হাদিসঃ: ৭৫৬৩

মুখতাসার সহীহ আল-বুখারী

সর্বমোট হাদিসঃ: ২২৩০

সহিহ মুসলিম

সর্বমোট হাদিসঃ: ৭৪৫৩

সুনানে আন-নাসায়ী

সর্বমোট হাদিসঃ: ৫৭৫৮

সুনানে আবু দাউদ

সর্বমোট হাদিসঃ: ৫২৭৪

জামে' আত-তিরমিজি

সর্বমোট হাদিসঃ: ৩৯৫৬

সুনানে ইবনে মাজাহ

সর্বমোট হাদিসঃ: ৪৩৪১

মুয়াত্তা ইমাম মালিক

সর্বমোট হাদিসঃ: ১৮৩২

রিয়াদুস সলেহিন

সর্বমোট হাদিসঃ: ১৯০৫

১০

বুলুগুল মারাম

সর্বমোট হাদিসঃ: ১৫৬৮

১১

আল লু'লু ওয়াল মারজান

সর্বমোট হাদিসঃ: ১৯০৬

১২

হাদিস সম্ভার

সর্বমোট হাদিসঃ: ২০১৩

১৩

সিলসিলা সহিহা

সর্বমোট হাদিসঃ: ৬০

১৪

জাল জয়িফ হাদিস সিরিজ

সর্বমোট হাদিসঃ: ১০২

১৫

মিশকাতুল মাসাবিহ

সর্বমোট হাদিসঃ: ২৭৫৮

১৬

৪০ হাদিস

সর্বমোট হাদিসঃ: ৪২

১৭

আদাবুল মুফরাদ

সর্বমোট হাদিসঃ: ১৩৩৬

১৮

জুজ'উল রাফায়েল ইয়াদাইন

সর্বমোট হাদিসঃ: ৫৬

১৯

সহিহ হাদিসে কুদসি

সর্বমোট হাদিসঃ: ১৬৩

২০

১০০ সুসাব্যস্ত হাদিস

সর্বমোট হাদিসঃ: ১০১

২১

মিশকাতে জয়িফ হাদিস

সর্বমোট হাদিসঃ: ১০৬

২২

শামায়েলে তিরমিযি

সর্বমোট হাদিসঃ: ৩২০

২৩

সহিহ তারগিব ওয়াত তাহরিব

সর্বমোট হাদিসঃ: ২০০

২৪

সহিহ ফাযায়েলে আমল

সর্বমোট হাদিসঃ: ১৫১

২৫

ঊপদেশ

সর্বমোট হাদিসঃ: ২৩৪

২৬

রমজানের দুর্বল হাদিস

সর্বমোট হাদিসঃ: ৩৬

জামে' আত-তিরমিজি

. কিতাবুল সিয়াম (রোযা)

جامع الترمذي

/৬৭ পরিচ্ছেদঃ

বিনা ওযূতে সালামের উত্তর দেওয়া মাকরূহ

৮০৫
জামে' আত-তিরমিজি
সহিহ হাদিস
حَدَّثَنَا بِذَلِكَ، قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ إِذَا اعْتَكَفَ الرَّجُلُ أَنْ لاَ يَخْرُجَ مِنِ اعْتِكَافِهِ إِلاَّ لِحَاجَةِ الإِنْسَانِ وَاجْتَمَعُوا عَلَى هَذَا أَنَّهُ يَخْرُجُ لِقَضَاءِ حَاجَتِهِ لِلْغَائِطِ وَالْبَوْلِ ‏.‏ ثُمَّ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي عِيَادَةِ الْمَرِيضِ وَشُهُودِ الْجُمُعَةِ وَالْجَنَازَةِ لِلْمُعْتَكِفِ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنْ يَعُودَ الْمَرِيضَ وَيُشَيِّعَ الْجَنَازَةَ وَيَشْهَدَ الْجُمُعَةَ إِذَا اشْتَرَطَ ذَلِكَ ‏.‏ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ ‏.‏ وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ لَهُ أَنْ يَفْعَلَ شَيْئًا مِنْ هَذَا وَرَأَوْا لِلْمُعْتَكِفِ إِذَا كَانَ فِي مِصْرٍ يُجَمَّعُ فِيهِ أَنْ لاَ يَعْتَكِفَ إِلاَّ فِي مَسْجِدِ الْجَامِعِ لأَنَّهُمْ كَرِهُوا الْخُرُوجَ لَهُ مِنْ مُعْتَكَفِهِ إِلَى الْجُمُعَةِ وَلَمْ يَرَوْا لَهُ أَنْ يَتْرُكَ الْجُمُعَةَ فَقَالُوا لاَ يَعْتَكِفُ إِلاَّ فِي مَسْجِدِ الْجَامِعِ حَتَّى لاَ يَحْتَاجُ إِلَى أَنْ يَخْرُجَ مِنْ مُعْتَكَفِهِ لِغَيْرِ قَضَاءِ حَاجَةِ الإِنْسَانِ لأَنَّ خُرُوجَهُ لِغَيْرِ قَضَاءِ حَاجَةِ الإِنْسَانِ قَطْعٌ عِنْدَهُمْ لِلاِعْتِكَافِ ‏.‏ وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِيِّ ‏.‏ وَقَالَ أَحْمَدُ لاَ يَعُودُ الْمَرِيضَ وَلاَ يَتْبَعُ الْجَنَازَةَ عَلَى حَدِيثِ عَائِشَةَ ‏.‏ وَقَالَ إِسْحَاقُ إِنِ اشْتَرَطَ ذَلِكَ فَلَهُ أَنْ يَتْبَعَ الْجَنَازَةَ وَيَعُودَ الْمَرِيضَ ‏.‏
ইবনু শিহাবথেকে বর্ণিতঃ
ইবনু শিহাব হতে উরওয়া ও আম্‌রা-আইশা (রাঃ)-এর সূত্রে লাইস ইবনু সা’দও হাদীসটিকে বর্ণনা করেছেন।

-সহীহ্‌, দেখুন পূর্বের হাদীস
টীকা / নোটঃ
এ হাদীস অনুযায়ী আলিমগণ বলেছেন, মানবীয় প্রয়োজন ছাড়া ইতিকাফকারী ইতিকাফস্থল হতে বাইরে বের হতে পারবে না। তারা সকলেই এই বিষয়ে একমত যে, অবশ্যই সে প্রশ্ৰাব-পায়খানার প্রয়োজন হলে বের হতে পারবে। তবে ইতিকাফকারী রোগী দেখা, জুমু’আ ও জানাযার নামাযে অংশগ্রহণ করতে পারবে কি না তাদের মাঝে এ বিষয়ে মতপার্থক্য আছে। কোন কোন সাহাবী ও তাবিঈর মতে সে লোক যদি ইতিকাফে বসার সময় এসব প্রয়োজনে বের হওয়ার শর্ত করে থাকে তাহলে সে লোক রোগী দেখতে, জানাযায় এবং জুমু’আর নামাযে উপস্থিত হতে পারবে। এরকম মতই দিয়েছেন সুফিয়ান সাওরী ও ইবনুল মুবারাক। কোন কোন আলিম বলেন, সে লোক উল্লিখিত উদ্দেশ্যে বাইরে বের হতে পারবে না। তাদের মতে শহরে বসবাসকারী জামে মাসজিদ ব্যতীত আর অন্য কোথাও ইতিকাফ করবে না। জুমু’আর জন্য ইতিকাফের জায়গা ছেড়ে বের হওয়াকেও তারা মাকরূহ্‌ বলেন, আবার জুমু’আ ত্যাগ করাকেও তারা জায়িয মনে করেন না। সুতরাং তারা বলেন, ইতিকাফ শুধু জামে মাসজিদেই আদায় করবে যেন ইতিকাফস্থল হতে মানবীয় প্রয়োজন ছাড়া বের হওয়ার প্রয়োজন না হয়। মানবীয় প্রয়োজন ছাড়া বের হলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এরকম মত প্রকাশ করেন ইমাম মালিক ও শাফিঈ।

ইমাম আহ্‌মাদ বলেন, আইশা (রাঃ)-এর হাদীসের আলোকে সে লোক রোগী দেখতে ও জানাযায় অংশগ্রহণের উদ্দেশ্যে বের হতে পারবে না। ইমাম ইসহাক বলেন, এই বিষয়ে সে লোক যদি পূর্বেই নিজে নিজে শর্ত করে নেয় তবে জানাযায় অংশগ্রহণ ও রোগী দেখার উদ্দেশ্যে বাইরে বের হতে পারবে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন